দেশব্যাপী স্বাস্থ্যপণ্য প্রসারে নতুন উদ্যোগ

গ্রামীণ হেলথটেক চালু করলো ‘সুখী অনলাইন হেলথস্টোর’

গ্রামীণ হেলথটেক লিমিটেডের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্যসেবার অ্যাপ ‘সুখী’ তাদের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সুখী অনলাইন হেলথস্টোর’ উদ্বোধন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে নতুন এই উদ্যোগটি দেশব্যাপী আসল স্বাস্থ্যপণ্য সুবিধাজনকভাবে পৌঁছে দেবে। গুণগত মান নিশ্চিত করতে প্ল্যাটফর্মে থাকা সব পণ্য সরাসরি অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা হয়, যা ১০০% আসল ও নিরাপদ পণ্য নিশ্চিত করে।

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, আমাদের সবসময়ই লক্ষ্য ছিল সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। এই প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে-অথেনটিক পণ্য, সেরা দাম, পণ্যের  সঠিক সংরক্ষণ এবং সারা দেশে দ্রুত ও নির্ভরযোগ্য সিমলেস অর্ডারিং অভিজ্ঞতা। গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু স্বাস্থ্যপণ্য কিনতেই পারবেন না পাশাপাশি ডাক্তারের পরামর্শ, ল্যাব টেস্ট ও অন্য স্বাস্থ্যসেবাও নিতে পারবেন, যা একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করে।