সৌরভ চড়াচ্ছেন জাহ্নবী

বলিউডের স্টারকিডদের অন্যতম শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।  মা যেমন অভিনয়ে সাফল্যের চূড়া ছুঁয়ে ছিলেন, তেমনি তার কন্যাও একই পথে এগিয়ে যাচ্ছেন। হিন্দির সীমানা পেরিয়ে জয় করেছেন দক্ষিণের ইন্ডাস্ট্রি। নাম লিখিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রেও। তবে স্টারকিড পরিচয়ে নয়, নিজস্ব মেধা দিয়েই বলিউডে আলাদা একটা শক্ত জায়গা করে নেন। ফ্যাশন, স্টাইল আর পর্দার উপস্থিতি সব ক্ষেত্রেই তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে তার নতুন লুক ঘিরে বলিউড ও ফ্যাশন দুনিয়ায় তৈরি হয়েছে নতুন চর্চা, যা অনেকটা টক অব দ্য টাউনের মতোই।  নতুন লুকে জাহ্নবীকে দেখা যাচ্ছে এক অন্য রূপে। একদিকে যেমন রয়েছে শুভ্র ¯িœগ্ধতা, অন্যদিকে তেমনি রয়েছে আধুনিক বোল্ড ফ্যাশনের ছোঁয়া। পুরো সাজটাই যেন এক ধরনের ‘অ্যাঞ্জেলিক মিনিমালিজম’, যেখানে কম উপাদানেই তৈরি হয়েছে সর্বোচ্চ আবেদন।

নতুন লুকের মূল আকর্ষণ ছিল তার সাদা রঙের আউটফিট। পুরো পোশাকটি ছিল মনোক্রোম সাদা, যা প্রথম দেখাতেই এক ধরনের শান্ত, কোমল এবং স্বর্গীয় অনুভূতি তৈরি করে।  এই নতুন লুক প্রকাশের পর থেকেই অনুরাগীরা তার সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ফ্যাশন সেন্সের প্রশংসা করছেন। অনেকেই এই লুককে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ফ্যাশন মুহূর্ত হিসেবে উল্লেখ করছেন। ফ্যাশন পেজ ও ফ্যান পেজগুলোতেও এই লুক ছড়িয়ে পড়েছে দ্রুত, যা প্রমাণ করে তিনি এখন তরুণ প্রজন্মের ফ্যাশন আইকনে পরিণত হয়েছেন।