গুম অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে স্বাধীনতার পর ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের প্রত্যাশা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তারা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্রীয় নীতিতে জনগণের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কিছু এখনো আইন হিসেবে কার্যকর করা হয়নি এবং গুম কমিশন ও সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।
সমাবেশে ধর্মীয় আলেমদের গ্রেপ্তার ও দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ও আইনুল হক কাসেমীর দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
বিস্তারিত ভিডিওতে