বৈশাখ বরণ

নতুন বছর এলো আবার

নিয়ে নতুন আশ

জেগে উঠুক প্রাণে প্রাণে

মধুর ভালোবাসা।

 

হিংসা বিভেদ হানাহানি

যাক দূরে যাক সব

উৎসবের আমেজে আসুক

সুখের কলরব।

 

আঁধার ঘরে জ¦লুক আলো

সতেজ হোক এই ধরা

আলোর পরশ পেয়ে কাটুক

জীর্ণ যত জরা।

 

চৈত্র বিদায় দিয়ে সবাই

বর্ষ বরণ করে

নতুন পোশাক গায়ে দিয়ে

বৈশাখের গান ধরে।