চট্টগ্রামে ভবনের পার্কিং থেকে চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. ইব্রাহিম কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকার ছামির উদ্দীনের ছেলে।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তারেক আজিজ জানান, গত ১৬ এপ্রিল ভোর ৬টায় পাঁচলাইশ থানা এলাকার গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কিং থেকে ২৫ লাখ টাকা দামের একটি প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় ১৭ এপ্রিল থানায় মামলা হয়। এরপর নগরের পূর্ব নাসিরাবাদ মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং থেকে ইব্রাহিমকে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিও উদ্ধার করা হয়।