‘জাতীয় ফুপু’ দীপা খন্দকার

দীপা খন্দকার অভিনীত দর্শকপ্রিয় নাটক ‘এটা আমাদেরই গল্প’ ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর এই নাটকেরই ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। দর্শকদের কাছে তিনি এখন ‘জাতীয় ফুপু’। 

দীপা খন্দকার বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই নেই, তাই কখনো ‘ফুপু’ হওয়া হয়নি। কিন্তু এই নাটকের মাধ্যমে দর্শক তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন। এটি তার জন্য বড় প্রাপ্তি। 

তিনি আরও বলেন, গত দুই-তিন দশকে এমন ঘটনা তিনি দেখেননি যেখানে একটি নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দর্শকদের এই আগ্রহই প্রমাণ করে, পারিবারিক গল্পের প্রতি তাদের ভালোবাসা এখনো অটুট। 

নাটকটির সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজকে। দীপা বলেন, শুরুতে তারা বুঝতেই পারেননি যে নাটকটি এতটা দর্শকপ্রিয়তা পাবে।