কবিতা

ঈর্ষার ইঁদুর তুই?

কদম গাছের রোদ খেয়ে তোর পেট ভরেনি,
চাঁদের গায়ে চাঁদ খেয়েছিস,
বলে যাচ্ছিস ভালোবাসিস?
 
আমি যেন যা হই তার
যেন তাহার ভায়রা ভাই,
যতই ভদ্র, যতই যতই খাতির,
ঈর্ষা একটা লাগাই চাই!
 
আমি কি তোর বাড়তি জটুল? বুড়িগঙ্গার নষ্ট জল?
মোহ মেরে মন ভরেনি,
ভেঙে যাচ্ছিস মন অতল?
 
যতই ভদ্র থাকিস,
যতই ভালোবাসিস
খোঁচা একটা না দিলে রাত
চক্ষু নেভায় না!