লিটনের শততম ওয়ানডেতেও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সৌম্য ফিরলেন

সিরিজের প্রথম ওয়ানডের মতো আজ দ্বিতীয়টিতেও টসে জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। অর্থাৎ, আজও রান তাড়ায় ব্যাট করতে হবে বাংলাদেশকে। লিটন দাস শততম ম্যাচ খেলতে নামছেন।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার।

সৌম্য ফিরলেন ৬ মাস পর

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

ছয় মাস পর বাংলাদেশের হয়ে খেলতে নামছেন সৌম্য সরকার। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন।