ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র কূটনীতিতে 'অসৎ উদ্দেশ্য' এবং 'গুরুত্বহীন মনোভাব' প্রদর্শন করছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি বলেন, আলোচনায় ওয়াশিংটনের দাবি এবং ইরানি জাহাজ ও বন্দরকে ঘিরে দেওয়া হুমকি এসবই যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের স্পষ্ট প্রমাণ। যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও আন্তরিকতার অভাব রয়েছে বলে মনে করেন তিনি।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ফোনালাপেই আরাগচি এসব মন্তব্য করেন। যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা যে আরও বাড়ছে, তারই আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এই বক্তব্যকে।
এ পরিস্থিতি ইসলামাবাদে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠকের পরিকল্পনাকেও অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।