দ্রুত মিসাইল মজুত করছে ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, তাদের বাহিনী দ্রুত গতিতে মিসাইল ও ড্রোনের মজুত পুনর্গঠন করছে এবং যুদ্ধবিরতির সময়ে অপারেশনাল প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।
 
তিনি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধবিরতির সময় মিসাইল ও ড্রোন লঞ্চ প্ল্যাটফর্ম পুনরায় প্রস্তুত ও পূর্ণ করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি।

মুসাভি বলেন, 'যুদ্ধবিরতির সময় আমাদের মিসাইল ও ড্রোন লঞ্চ প্ল্যাটফর্ম আপডেট ও পুনরায় পূরণের গতি যুদ্ধের আগের তুলনায় আরও বেশি। আমাদের কাছে তথ্য রয়েছে, শত্রুপক্ষ এমন পরিস্থিতি তৈরি করতে সক্ষম নয় এবং তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধীরে ধীরে গোলাবারুদ সরবরাহ করতে বাধ্য হচ্ছে।'

তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে। তার ভাষায়, 'তারা এই ধাপেও যুদ্ধ হেরেছে। তারা (হরমুজ) প্রণালী হারিয়েছে, পাশাপাশি লেবানন ও পুরো অঞ্চলেও তাদের পরাজয় হয়েছে।'