এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট তাদের প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে। জোটটি তাদের মোট ৬৮টি আসনের বিপরীতে ১২টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দলের এক সহকারী সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ১২ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি একজনসহ পূর্ণাঙ্গ ১১ জনের তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

জানা গেছে, চূড়ান্ত তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি জোটের শরিক দলগুলোর প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে এনসিপি ও জাগপার দুই নেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জানা যায় একজন শহীদের মা ও মাওলানা মামুনুল হকের মহিলা দলের সভানেত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে। 

চূড়ান্ত হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু। এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে।

জোটের পক্ষ থেকে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এবং জাগপা সভাপতি তাসমিয়া প্রধানকেও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।