ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন।
জামায়াত থেকে মনোনীতরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
এনসিপি থেকে মনোনীতরা হলেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এ ছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও ১১ দলীয় ঐক্য জোট থেকে মনোনীত হয়েছেন।