নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রয়ের দায়ে আরো একটি প্রতিষ্ঠানকে ৭,০০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার (২০ এপ্রিল) বিকেলে র্যাব-১১ এবং জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট এ অভিযান চালায়।
সোমবার সন্ধ্যায় র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফাজিল পুর কয়লার মাঠ এলাকায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রয়ের দায়ে মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে ৭,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও র্যাব-১১ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গোপন সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন ফাজিল পুর এলাকায় মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রয় করে আসছিল। অবৈধভাবে জ্বালানি তেল বাজারজাতকরণের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।