জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তালিকায় রয়েছেন আলোচিত টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। ফাহমিদা হক ওই সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য বা বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত।
ফাহমিদা হকের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি ঢাকায় বড় হয়েছেন। সিভিতে তিনি বাবা জহিরুল হকের নাম উল্লেখ করলেও সাংবাদিক স্বামী জিল্লুর রহমানের পরিচয় দেননি।