বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি ৭টন এক্সপ্রেস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ ফাইন্যান্সের অফিশিয়াল ডেলিভারি পার্টনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আওতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফাইন্যান্সকে সারা দেশে ডকুমেন্ট, প্যাকেজ এবং অন্যান্য প্রয়োজনীয় অপারেশনাল উপকরণ দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে সরবরাহের জন্য পূর্ণাঙ্গ ডেলিভারি ও লজিস্টিকস সেবা প্রদান করবে।
এই অংশীদারত্ব বাংলাদেশ ফাইন্যান্সের অপারেশনাল উৎকর্ষতা ও গ্রাহকসেবার মান আরও উন্নত করার অঙ্গীকারেরই প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স তাদের লজিস্টিকস সক্ষমতা আরও শক্তিশালী করতে সক্ষম হবে।