ঢাকার বাতাস মান আজ ‘মাঝারি’, শীর্ষে দিল্লি

বিশ্বে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। আর দূষিত শহরের তালিকায় ১২তম স্থানে অবস্থান করেছে ঢাকা। ৫০ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান‘মাঝারি’হিসেবে চিহ্নিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টা ৫৫ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ১৭৮ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর শীর্ষে রয়েছে। এছাড়া পাকিস্তানের লাহর, থাইল্যান্ডের চিয়াং মাই শহর, ইরাকের বাগদাদ, ইন্দোনেশিয়ার জাকার্ত, ভিয়েতনামের হ্যানয় শহর,  নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের মুম্বাই, উগান্ডার কাম্পালা শহর যথাক্রমে ১৭৮, ১৭৮, ১৭২, ১৫৫, ১৪৯, ১৩৭, ১৩২, ১২৬, ১২২, ১১০ ও ৯৭ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম,নবম, দশম ও ১১তম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।