রাজবাড়ীর বালিয়াকান্দিতে নসিমনের ধাক্কায় ফাতেমা নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। বালিয়াকান্দি মিয়াপাড়া গ্রামের সড়কে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ওই গ্রামের ছলেমান মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু ফাতেমা বাড়ির সামনে সড়কে উঠলে দ্রুতগতির একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিপুর যাওয়ার পথে তার মৃত্যি হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।