সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নিয়েছেন।
মন্ত্রীর নির্দেশনায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি লিপিবদ্ধ করছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভার.) ইকবাল হোসেন। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মন্ত্রীর প্রতিনিধি ইকবাল হোসেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভার:) ইকবাল হোসেন বলেন, মন্ত্রীর নির্দেশনায় সশরীরে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয় এমপি-সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেনকে পাঠিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত জনগণ সহায়তা পাবেন।