ফের ‘জাওয়ান’ হয়ে আসছেন শাহরুখ

২০২৩ সালের সুপার-ডুপার হিট  ‘জাওয়ান’ সিনেমার  সিক্যুয়াল নিয়ে আসছেন বলিউড কিং শাহরুখ খান। এরইমধ্যে এর চিত্রনাট্যও চূড়ান্ত হয়ে গেছে।ছবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘জওয়ান ২-এর গল্প নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ চলছিল। কয়েক সপ্তাহ আগে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। শাহরুখ খান তার বর্তমান প্রজেক্ট ‘কিং’ এর কাজ শেষ করেই এই সিনেমার শুটিং শুরু করবেন।’ 

সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হবে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে বিজয় সেতুপতির দুর্দান্ত অভিনয়ের পর, এবার ভিলেন চরিত্রে বড় কোনো চমক দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি। সূত্রমতে, নির্মাতারা দক্ষিণ ভারতীয় সিনেমার একজন প্রথম সারির তারকাকে প্রধান খলনায়ক হিসেবে নেওয়ার কথা ভাবছেন।