হরমুজে দুটি জাহাজ জব্দ করল ইরানি বাহিনী

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করেছে এবং সেগুলো ইরানের উপকূলে নিয়ে গেছে। 

আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন (চরম সীমা) হিসেবে বিবেচিত হয়।

এর আগে জানা যায়, ইরানের উপকূলে একটি জাহাজে গুলি চালানো হয়েছে। এ ছাড়া ওমান উপকূলে হামলার শিকার হয়ে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা