২০২৬-২৭ মেয়াদের জন্য এসসিবি’র ১ম সভা অনুষ্ঠিত 

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০২৬ ও ২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের ১ম সভা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় কাউন্সিলের ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া আগামী ৮-৯ জুন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য ‘ওশান ইমপ্যাক্ট সামিট’-এ শিপার্স কাউন্সিলের একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির ও কাউন্সিলের নতুন স্পেস/ভবন ক্রয়ের বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান এবং পরিচালকবৃন্দ গনেশ চন্দ্র সাহা, আরজু রহমান ভুঁইয়া, মোহাম্মদ নুরুচ্ছাফা মজুমদার, জিয়াউল ইসলাম, কে, এম, আরিফুজ্জামান ও সরওয়ার আলম পর্ষদ সভায় যোগদান করেন।