২ জেলায় বৃষ্টি হলেও বাকি জেলা তাপপ্রবাহ অব্যাহত থাকছে

দেশে দুই জেলায় বৃষ্টি সম্ভাবনার থাকা পাশাপাশি দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এছাড়া সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের কোথাও বৃষ্টির রেকর্ড নেই।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার তথ্যানুযায়ী  

তাপমাত্র ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মৃদু তাপপ্রবাহ। তাপমাত্র ৩৮ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এরপর তাপমাত্র ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তীব্র তাপপ্রবাহ এবং তাপমাত্র ৪২ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ।