জামালপুরের বকশীগঞ্জের একটি পুকুর থেকে বোমা সাদৃশ্য একটি মর্টারশেল উদ্ধার করার পর পুলিশ হেফাজতে রয়েছে। উপজেলার দক্ষিণ কামালপুর এলাকার এজটি পুকুর থেকে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
ইতোমধ্যে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের বরাতে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বুধবার বিকেলে সাদা মিয়ার পুকুর পাড়ে স্থানীয় এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় পুকুরের এক কোনায় থাকা মর্টারশেলটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় তা স্থানীয়দের চোখে পড়ে। পরে মরিচা ধরা পুরনো মর্টারশেলটি নিয়ে কৌতুহল সৃষ্টি হয়। পরে স্থানীয়রা থানা থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে মর্টারশেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নেন।
এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।