অ্যাসসেন্ট হেলথের বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা

স্বাস্থ্য পরীক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে অ্যাসসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান এভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা অ্যাসসেন্ট হেলথ থেকে স্বাস্থ্য পরীক্ষায় আকর্ষণীয় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং অ্যাসসেন্ট হেলথ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; অ্যাসসেন্ট গ্রুপের ডিরেক্টর আমের আহমেদ; অ্যাসসেন্ট হেলথ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি, এফসিপিএ, এফসিএমএ (ইউকে); সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা তাদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।