পটিয়ায় ‘জামাই ফারুক’ আটক

চট্টগ্রামের পটিয়ায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. ফারুক ওরফে ‘জামাই ফারুক’ (৫০)-কে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে। এলাকায় তিনি ‘গরু চোর’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এক মুদি ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, পৃথক বিশেষ অভিযানে আরিফুল ইসলাম তুহিন (২৯) ও মো. ইমন (৩০)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কানু বিশ্বাস (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।