‘আপনার মেয়েকে নিয়ে না গেলে মেরে ফেলব’, শ্বশুরকে জামাইয়ের ফোন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে এ হত্যার ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান গ্রামের রতন আলীর মেয়ে রত্না খাতুনের (২০) বিয়ে হয় পাশের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামের খলিলুর রহমানের ছেলে কাওসার আলীর সঙ্গে। বিয়ের পর থেকে নানা অজুহাতে গৃহবধূকে নির্যাতন করে আসছিলেন স্বামী কাওছার। এক পর্যায়ে বুধবার (২২ এপ্রিল) স্বামী কাওছার গৃহবধূর বাবাকে ফোন করে বলে আপনার মেয়েকে নিয়ে না গেলে কিন্তু মেরে ফেলে হবে। এরই এক পর্যায়ে বুধবার রাত ৯টার দিকে তাকে হত্যা করে ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী কাওসারের বিরুদ্ধে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে আসছিল রত্নার স্বামী ও তার পরিবার। টাকা না পেয়ে বিভিন্ন সময় রত্নাকে শারীরিক নির্যাতন করা হত। ঘটনার পর থেকেই স্বামীর পরিবারের সবাই রাতেই বাড়ির গবাদী প্রাণীসহ অন্যান্য মামালাল অন্যত্র স্থানান্তর করে পলাতক রয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকর জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত জানা নেই। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ হত্যার ঘটনাটি যেন ধামাচাপা দিতে না পারে সে বিষয়ে ন্যায় বিচার দাবি করেছেন নিহতের পরিবার। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।