ছোট্ট ম্যাঁও মিকি

এক ছিল এক বিড়াল। সে খুব ছোট ছিল। সে তার পরিবারকে হারিয়ে ফেলেছিল। তাই সে থাকত এক সুন্দর বাগানে। বাগানটি অপুদের ছিল। বাগানটিতে ফুল ও লতাপাতা শোভা পেত। ফুলের সুগন্ধে সুবাসিত হতো সারা দিন। বাগানটা অপুর দারুণ প্রিয়। সে প্রতিদিন বাগানে হেঁটে বেড়ায়।

হঠাৎ একদিন সে হাঁটতে হাঁটতে দেখা পেল এক বিড়ালের। সে কিছু ফুল তুলল এবং বিড়ালটি বাসায় নিয়ে এলো। সে বিড়ালটিকে কিছু খাবার খেতে দিল। বিড়ালের খাওয়া হলে অপু তার বোন পিংকির সহায়তায় কাগজের বাক্সে বানাল বিড়ালটির ঘর। বাক্সে কাগজের ফুল দিয়ে বাগানের মতো বানাল। বিড়ালটির নাম রাখল মিকি। অপু মিকির পরিবারকে খুঁজে পেতে ব্যর্থ হয়। এখন মিকি তাই অপুদের বাসায় হেসেখেলে দিন কাটায়।

তাহিয়াত রহমান

     শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা