স্থানীয় নির্বাচন

দুই দশক পর ভোট দিচ্ছে গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর শনিবার (২৫ এপ্রিল) প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। পশ্চিমতীর এবং গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল-বালাহ’র বাসিন্দারা সময় সকাল ৭টা থেকে ভোটপ্রদান শুরু করেছে।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে গাজার অন্তর্ভুক্তি রয়েছে। ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি।

দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল।

অন্যদিকে পশ্চিমতীরে ফিলিস্তিনি অথরিটি  নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নির্বাচন চালু ছিল। তবে এবারের নির্বাচনের ফলাফল হামাস মেনে নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

রামাল্লাহভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইসরাইলের অধিকৃত পশ্চিমতীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার ভোটার নিবন্ধিত রয়েছেন।