দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর আফতাবনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ নাগাদ টাঙ্গাইলের ধনবাড়িতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। গত ডিসেম্বরে তাঁর খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তবে শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন।