ইরানে নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে দেশটিতে মোসাদের সঙ্গে জড়িত সন্দেহে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির দুটি প্রদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ। খবর আলজাজিরার।
অভিযানে কেরমানশাহ প্রদেশ থেকে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা বিপ্লব-বিরোধী গোষ্ঠীর সদস্য। এর মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন স্পাই বা চরকেও গ্রেপ্তার করা হয়েছে।কুর্দিস্তান প্রদেশে অভিযানে ১১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক অভিযানে আরও ৭০ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালীন আইআরজিসি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে,
এদিকে রাজধানী তেহরানে পুলিশ এমন একজনকে গ্রেপ্তার করেছে যার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তি ইরানের ওপর হওয়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির নথিপত্র সংগ্রহ করে শত্রু ভাবাপন্ন নেটওয়ার্কগুলোর কাছে পাঠাচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ।