উল্লাপাড়ায় ওভারব্রীজের পিলারের ধাক্কায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন এলাকায় রবিবার(২৬ এপ্রিল) দুপুরে ওভারব্রীজের পিলারে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ও ফুটওভারব্রীজ পার হচ্ছিল। ট্রেনের দরজায় বসে থাকা অজ্ঞাত ওই যাত্রী অসাবধানতাবশত মাথা বের করে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করে। এ সময় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে তার জামার পকেটে একটি মুঠোফোন পাওয়া গেছে। লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।