ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল গ্রামের ভাঙাদিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় তাজুন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাজুন দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের প্রথম সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।