বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির সমন্বিত বিকাশের প্রয়োজনীয়তাকে সামনে রেখে রাজধানীর ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব-২০২৬’। গত শনিবার বিকেলে সমধারা আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক হারুন হাবীব। সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ, কবি দিলারা হাফিজ, কবি নজমুল হেলাল এবং লেখক ও গবেষক ড. মো. আরিফুর রহমান। এ বছর ‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬’ পেলেন সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল (কথাসাহিত্য), কবি আদ্যনাথ ঘোষ (কবিতা) এবং বিজ্ঞানী ও ছড়াকার ধনঞ্জয় সাহা (শিশুসাহিত্য)।