জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-১ পদমর্যাদায় তাকে ১ বছর মেয়াদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমদ আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ছিলেন।