আমরা একটু বেশি আবেগী

শেষ হয়ে যাচ্ছে দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। এতে একঝাঁক অভিনয়শিল্পী থাকলেও কেয়া পায়েলের অভিনয় ও চরিত্র আলাদা নজর কেড়েছে দর্শকমনে। এতে মেহেরীন চরিত্রে অভিনয় করেছেন কেয়া। তবে অভিনয়ের প্রশংসার পাশাপাশি অভিনেত্রীর শারীরিক পরিবর্তন বা প্লাস্টিক সার্জারি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ গুঞ্জন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। নেটিজেনদের দাবি, সৌন্দর্য বাড়াতে এই অভিনেত্রী চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

এ প্রসঙ্গে পায়েল বলেন, ‘এ বিষয়ে এবারই প্রথম কথা বলছি। আমি বলব, প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার নিজে একটি বিউটি সেলুন থাকায় সৌন্দর্য নিয়ে আরও বেশি কাজ করার আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য পরিবর্তনের চিন্তা আসে আমার।’

কেয়ার ভাষ্য, ‘কখনো আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে, বাড়তি কিছু করে আমার সৌন্দর্য বাড়াতে হবে। কারণ, আমি যেমন আছি তেমনই খুশি। তবে টুকটাক দুই একটা জিনিস একটু জাস্ট অ্যাড করেছি। আর তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের এই অবস্থা দেখে আমি মনে মনে বললাম, ভাই মাফ চাই, আর হবে না।’

কেয়া পায়েলের কথায়, ‘আমরা মানে আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন যদি বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলা শুরু করবে।