২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে লিফটকে অত্যাবশ্যকীয় মূলধনি যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করা বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
এ সময় খাত সংশ্লিষ্ট আরও ছয়টি প্রস্তাব দেওয়া হয়েছে। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন, বেলিয়ার প্রতিনিধি এমদাদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
বেলিয়ে প্রস্তাবনায় বলা হয়েছে, লিফটকে পুনরায় অত্যাবশ্যকীয় মূলধনি যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করা; লোড ফ্যাক্টর প্রতি কেজির হার ৩ ডলার থেকে কমিয়ে দেড় ডলার নির্ধারণ করা; স্থানীয় লিফট উৎপাদনের জন্য আমদানি করা কাঁচামালের ঘোষণায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং এসব পণ্য খোলা বাজারে বিক্রি রোধে কঠোর নজরদারি জোরদার করা; স্থানীয় শিল্পে ব্যবহৃত আমদানি করা কাঁচামাল ও সম্পূর্ণ আমদানিকৃত লিফটের মধ্যে বিদ্যমান কর বৈষম্য হ্রাস করা; বন্দর পর্যায়ে ক্লিয়ারিং প্রক্রিয়া সহজীকরণ, বিশেষ করে ডেলিভারি পর্যায়ের পরিবর্তে অ্যাসেসমেন্টের পূর্বেই দ্রুত স্কেলিং সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা; তথাকথিত ব্রিফকেস কোম্পানিগুলোকে করের আওতায় আনা এবং আমদানি কর কাঠামো প্রতি বছর পরিবর্তন না করে ৫ বছর অন্তর পর্যালোচনার ব্যবস্থা গ্রহণ করা।