নীলফামারীতে দুই দিনব্যাপী বিজ্ঞান সপ্তাহ শুরু

জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে নীলফামারীতে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসত বলেন, ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে এই সপ্তাহ শুরু হয়েছে। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে বিজ্ঞান ভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করেছে তা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এখান থেকে এই জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।

পরে শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

এর আগে এ উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ওয়াদুদ আহমেদ প্রমুখ।