আবাহনী ব্যর্থ, পিডব্লিউডির কাছে হেরে ফেড কাপ থেকে বিদায়

ফেডারেশন কাপের শেষ চারের টিকিট পাওয়ার লড়াইয়ে থাকতে আজকের ম্যাচে জয় ছিল আবাহনীর একমাত্র লক্ষ্য। তবে মাঠের খেলায় সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলো গতবারের রানার্সআপরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লুডির কাছে আবদুল্লাহর একমাত্র গোলে হতাশাজনক হারে আসর থেকে বিদায় নিশ্চিত হলো ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পাওয়া আকাশি-নীল জার্সিধারীদের।

১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপ থেকে আগেই কোয়ালিফায়ারে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। ৬ পয়েন্ট নিয়ে পিডব্লিউডিকে গোলগড়ে পেছনে ফেলে রহমতগঞ্জ উঠেছে প্লে-অফে। আজ কুমিল্লায় ফকিরেরপুলের সঙ্গে গোলশূণ্য ড্র করে তারা।  

বসুন্ধরা ও ব্রাদার্স খেলবে প্রথম কোয়ালিফায়ারে। মোহামেডান ও রহমতগঞ্জ খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।