পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বহুল প্রচলিত ও দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ৭ম বছর পেরিয়ে ৮ম বছর পর্দাপন উপলক্ষ্যে বিশেষ  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে পত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) পঞ্চগড়ের আঞ্চলিক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল। 

আলোচনা শেষে কেক কেটে উৎসবমুখর পরিবেশে ৮ম বৎসর পর্দাপন অনুষ্ঠান উদযাপন করা হয়।

দেশ রূপান্তরের পঞ্চগড় জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিশারী নাট্যগোষ্ঠীর পরিচালক রফিকুল ইসলাম, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, আরটিভির জেলা প্রতিনিধি হারুন-অর-রশিদ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রায়হান রকি, এস এ টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, নতুন সময় প্রতিনিধি মুস্তাক আহমেদ, ভোরের চেতনা মার্শাদুল ইভেন, সাংবাদিক আজহারুল ইসলামসহ আরও অনেকে।