লালমনিরহাটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমনিরহাটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোডের স্থানীয় একটি হোটেলে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।

বক্তব্য তিনি বলেন, দেশ রূপান্তর শুরু থেকে পাঠকদের মাঝে জনপ্রিয়, বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। পাঠক প্রিয় দেশ রূপান্তর যে ভালবাসা পেয়েছে তা আগামীতে আরও বাড়বে এবং পাঠক প্রিয়তা অর্জন করবে।

দৈনিক দেশ রূপান্তরে লালমনিরহাট প্রতিনিধি ফরহাদ আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট দুপ্রকের সভাপতি আবু হাসনাত রানা, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক সমকাল ও এটিএন বাংলার আনোয়ার হোসেন স্বপন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান লাডলা, সাধারণ  সম্পাদক মেহেদী হাসান জুয়েল, এনটিভি প্রতিনিধি হায়দার আলী বাবু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহফুজ রহমান, ডিবিসি নিউজের নিয়াজ আহাম্মেদ শিপন, মাই টিভির মাহাফুজ সাজু, সময় টিভির সুফিয়ান আল হাসানসহ টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।