আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বহুল প্রচারিত দৈনিক দেশ রূপান্তর এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
আখাউড়া উপজেলা প্রতিনিধি জালাল হোসেন মামুনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা এবং ডা. অনুপ সাহা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনিমুল ইসলাম সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জহির আব্বাস খান, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস, আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ, খাদ্য কর্মকর্তা তাছলিমা বেগম, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হান্নান খাদেম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবিরসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা *দেশ রূপান্তর*-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, উপজেলা প্রতিনিধি জালাল হোসেন মামুন নিরলসভাবে কাজ করে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন *দেশ রূপান্তর*-এর আখাউড়া উপজেলা প্রতিনিধি জালাল হোসেন মামুন।