অবশেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ এপ্রিল) প্রায় দেড় ঘণ্টা হয় তাদের ফোনালাপ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি নিয়ে দুই প্রেসিডেন্ট আলোচনা করেছেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন।
তথ্যসূত্র: সিএনএন ও আল–জাজিরা