যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আঞ্চলিক অস্থিরতার জন্য দায়ী!

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে ওই অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি বা সামর্থ্য নেই। এ অবস্থায় আমেরিকার ওপর নির্ভরশীল দেশগুলো বা এ অঞ্চলে যারা আমেরিকানদের প্রতি অনুরাগী, তাদের নিরাপত্তা দিতে আমেরিকা কোনো ভূমিকা রাখবে-এমন আশা করা বৃথা। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জন্য ইরান বরাবরই বিদেশি শক্তির হস্তক্ষেপকে দায়ী করে আসছে। খামেনির এই বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করল।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এটি প্রমাণিত যে পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বিদেশিদের উপস্থিতি এবং তাদের আস্তানা গেড়ে থাকাই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ।

প্রসঙ্গত, ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়িত করার স্মরণে ইরানে প্রতি বছর এই দিনটি পালিত হয়।