এবার জামায়াত নেতা তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তার বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ‘আমি আজ নতুন করে আবিষ্কার করলাম, জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাকে আমি স্বাগত জানাই।’


স্পিকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না। আমাদের মাননীয় বিরোধীদলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পাশে আছে।’