ব্রিটেনের কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্টের (কিউইসিটি) করা ‘বিশ্বের ১০০ তরুণ নেতা’ স্বীকৃতির তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদারের নাম এসেছে।
এ অর্জনে অসামান্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের প্রকাশিত অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ‘বিশ্বের ১০০ তরুণ নেতা’ হিসেবে স্বীকৃতি পাওয়া মুনিয়া ইসলাম মজুমদারের জন্য যেমন গৌরবের, তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্যও অত্যন্ত সম্মানের। এই অর্জন তার নেতৃত্বগুণ, নিষ্ঠা ও পরিশ্রমেরই প্রতিফলন।
বার্তায় তিনি বলেন, মুনিয়ার এ সাফল্য দেশের শিক্ষাঙ্গনে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
বর্তমানে মুনিয়া ইসলাম মজুমদার ‘টিচ ফর বাংলাদেশ’এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।