রাজধানীর রায়েরবাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ােশোনা করতেন বলে জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা শিক্ষার্থীর বোন সনজিদা হালদার জানান, তারা রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসা থাকেন। বাসায় বিকেলে সবার অগোচরে বিষাক্ত কোন তরল পদার্থ পান করেন। পরবর্তীতে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।
তিনি বলেন, কি কারণে সৌরভ এ ঘটনা ঘটিয়েছে সেটি কারও জানা নেই। তবে প্রেম সংক্রান্ত কোন কারণে হতে পারে। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে। বাবার নাম অমল হালদার। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।