গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার(১ মে) বিকেলে শহরের বড় বাজার ফলপট্টির সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি  সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ মো. রফিকুজ্জামান ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের।

জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুল্লাহ শেখ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন,  জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিকাইল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাকন শিকদারসহ প্রমুখ। 

এসময় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক মজুরি নিশ্চিতের দাবি জানান।