বৃষ্টির শঙ্কার মধ্যেই টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

মিরপুরে বৃষ্টির শঙ্কার মধ্যেই টস হয়েছে শেষ টি-টোয়েন্টির। টসে এবারও হেরেছেন লিটন দাস। এবং নিউজিল্যান্ডের আমন্ত্রণে সিরিজে প্রথমবার ব্যাটিংয়ে যেতে হচ্ছে। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় টি–টুয়েন্টিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ আবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।  পিঠের চোটে  তানজিম সাকিবকে বাদ দিয়ে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নেয়া হয়েছে।এই পেস বোলিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।