‘হৃদয়ে বাংলার মুখ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রংপুরের পীরগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দায়িত্বশীলদের দৈনিক ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (২ মে) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে ও দেশ রূপান্তর পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দেশ রূপান্তর পত্রিকা দেশের প্রথম সারির একটি জনপ্রিয় পত্রিকা। এ পত্রিকাটি দেশের মানুষের কথা বলে যাচ্ছে। দেশ রুপান্তর পত্রিকাটি ‘হৃদয়ে বাংলার মুখ’ স্লোগানকে সামনে রেখে অষ্টম বছরে পদার্পণ করতে যাচ্ছে। নতুন করে আরেকটি বছরে যাত্রা শুরু করছে দেশ রূপান্তর। এ পত্রিকার যাত্রা শুভ হোক। এ পত্রিকাটি যেন সমাজের বাস্তব কথা তুলে ধরতে পারে। চারদিকে দেশ রূপান্তর ছড়িয়ে দিক আলোকবর্তিকা-এমন কামনা আমার ও আমাদের।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি হবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহিল বাকী বাবলু, সিনিয়র সভাপতি বখতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনজারুল হক (মানবজমিন), দপ্তর সম্পাদক আর টিভি উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন, কামরুল হাসান প্রধান সাগর (মুক্ত সকাল), আশিকুর রহমান (একাত্তর টিভি), আক্তারুজ্জামান রানা (কালবেলা), মশফিকুর রহমান পল্টন (দেশের কণ্ঠ), আজাদুল ইসলাম (রুপালী বাংলাদেশ), মিফতাহুল ইসলাম (আজকের পত্রিকা), রহিদুল ইসলাম, মেরাজুল ইসলাম, তানভীর আহমেদ, সুজা মিয়া প্রমুখ।
প্রত্যেক বক্তা দেশ রূপান্তর পত্রিকার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। আগামীতে এ পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।