নাটোরে শিশু সদনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ( ২ মে) বেলা ২ টার দিকে নাটোর দিঘাপতিয়া বালিকা শিশু সদনে ( এতিমখানা) কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। 

এ সময় দেশ রূপান্তর পত্রিকার শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, সাবেক সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, বালিকা শিশু সদনের সহ সভাপতি ডা. আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মো. মনিমুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধিবৃন্দ এবং শিশু সদনে প্রায় ৮০ জন নিবাসী ।  

এ সময় বক্তারা বলেন, দেশ রূপান্তর প্রকৃত দায়িত্বশীলতা  নিয়ে কাজ  করে। শুরু থেকে স্বাভাবিক গতিশীলতা নিয়ে ৭ পেরিয়ে এ বছর ৮ম বছরে  পদার্পন করল। আমরা নাটোর বাসী দেশ রূপান্তরের সাফল্য কামনা করছি। গতানুগতিক চিন্তা বাদ দিয়ে সামজিক দায়বদ্ধতা থেকে অসহায় মেয়েদের সাথে নিয়ে এ ধরনের আয়োজন করায় বিশেষ ধন্যবাদ জানায় বক্তারা।